দেশের খবর

ফ্যাসিবাদী সরকার শুধুমাত্র তাদের নিজেদের সুবিধা আদায় করেছে

মেডিকেল টেকনোলজিস্ট অফ বাংলাদেশ এম ট্যাব এর ফরিদপুরের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ফরিদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ‌ ম্যাটসের দ্বিতীয় তলায় ‌এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এম ট্যাব ফরিদপুর শাখার আহ্বায়ক আখতার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা ড্যাব ও এম ট্যাব অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, বিশেষ অতিথি ছিলেন, ‌ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলি ইসা, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ‌এর যুগ্ম সম্পাদক চৌধুরী নাযাব ইউসুফ‌, এম ট্যাব এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব  বিপ্লবুজ্জামান বিপ্লব, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ‌ফরিদপুর জেলা শাখার‌ সভাপতি ‌ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, এম ট্যাব এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার সৈয়দ ইমতিয়াজ সজীব, সিনিয়র সহ-সভাপতি ‌ খাজা মইনুদ্দিন মঞ্জু, সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দিন খান,‌ ডাক্তার ‌ তাসনিভ জুবায়ের, ফরিদপুর  সদর উপজেলা পরিষদের ‌‌ সাবেক ভাইস চেয়ারম্যান ‌ বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, এম ট্যাব এর যুগ্ম মহাসচিব মামুনুর রশিদ , সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, আব্দুর রব আকন্দ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন ‌ মোঃ নুরুল আমিন।

সভায় বক্তারা ‌ গত ১৭ বছরে  দেশে মেডিকেল টেকনোলজিস্ট দের উপর তৎকালীন সরকারের বিভিন্ন বৈষম্য ‌ তুলে ধরে আলোচনা করে। তারা বলেন ‌বাংলাদেশের ‌ মেডিকেল টেকনোলজিস্ট এর গুরুত্ব অপরিসীম। তাদের সঠিক রিপোর্টের উপর নির্ভর করে রোগীর জীবন  নির্ভর করে। তারা বলেন  বিগত সরকার তাদের কোন মূল্যায়ন করেনি। তাদের অবহেলিত রেখেছে ‌।

তাদের ন্যায্য ‌দাবিকে দিনের পর দিন অগ্রাহ্য করা হয়েছে। ফ্যাসিবাদ সরকার শুধুমাত্র তাদের নিজেদের সুবিধা আদায় করেছে। দুর্নীতি করে দেশকে পিছিয়ে দেয়া হয়েছে। বক্তারা বলেন সরকারি হাসপাতালগুলো সাধারণ লোকেরা পর্যাপ্ত চিকিৎসা‌ সেবা রোগীরা পায়নি। অসচ্ছল মানুষের সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়নি।

বক্তারা বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে হাজার হাজার টেকনোলজিস্ট এর চাকরির ব্যবস্থা করা হবে। এজন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এখন থেকেই ‌দলের সাথে কাজ করতে হবে। ‌ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ‌ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ১৭ বছর বিএনপি নেতা কর্মীরা অত্যাচারিত হয়েছে ‌। জেল জুলুম খেটেছে ‌। আর তাই ‌ দলে যারা ‌ নির্যাতিত ‌ হয়েছে তাদের মূল্যায়ন করতে হবে। কোন সুবিধা বাদীকেই দলে নেওয়া যাবে না। ‌বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ‌ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে মেডিকেল টেকনোলজিস্ট দের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ‌ নিজেদের ঐক্য  ধরে রাখতে হবে ‌। অনুষ্ঠানে পরবর্তী পর্বে ফরিদপুর সহ পাঁচটি জেলার মোট সাতজনকে কমিটি প্রদানের দায়িত্ব দেয়া হয় এরমধ্যে ফরিদপুর জেলার দায়িত্ব প্রদান করা হয় ফরিদপুর  শিশু হাসপাতালের  চিকিৎসক ‌ সভাপতি মোঃ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ‌ আব্দুল আজিজ এবং সাংগঠনিক সম্পাদক  ইমাম হোসেনকে। খুব তাড়াতাড়ি ‌পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর