দেশের খবর

বাঁশখালীতে আবারো মাদক চোরাকারবারি গ্রেফতার করল সেনাবাহিনী

বাঁশখালীতে দুই দিনের ব্যবধানে আবারো ৯ শত ৪০ পিস ইয়াবাসহ জসিম উদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাঁশখালী-পেকুয়া সীমান্ত এলাকায় সেনাবাহিনীর একটি চেক পোস্ট চলাকালে তাকে আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছিল। আটক জসিম লোহাগাড়া উপজেলার বাসিন্ধা। চেক পোস্ট দেখে দ্রুত গতির মোটরসাইকেল যোগে উল্টো পথে পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

জানা গেছে, চকরিয়া হতে একটি মাদক ব্যবসায়ী চক্র বাঁশখালী-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ মেজর মোহাম্মদ সা-আদাত এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে বাঁশখালী পেকুয়া সীমান্ত ব্রীজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট ও অভিযান চলাকালে একটি মোটরসাইকেল পালানোর চেষ্টা করে। এসময় তাকে ধাওয়া করে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে হাজীবাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে আটক করা হয়।

 

সেনাবাহিনী জানায়, ধাওয়া করার সময় সে একটি প্যাকেট ফেলে দেয়। পরবর্তীতে স্থানীয় দোকানগুলোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মাদকের প্যাকেটটি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে আইনশৃঙ্খলা  বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।



সম্পর্কিত খবর