পটুয়াখালীর বাউফলে ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল উপজেলার কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির সামনে বাউফল-কালিশুরী সড়কে এ অভিযান চালানো হয়।
বাউফল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মো. রুবেল হাওলাদারকে (৩০) আটক করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতার রুবেল কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিশুরী গ্রামের মো. বাবুল হাওলাদার ও রাজিয়া বেগমের ছেলে।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ১৬, জিআর নম্বর: ৩২৮, তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৬)।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, আসামির বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।