বান্দরবানের রুমায় কেএনএফ এর দুই সন্ত্রাসী ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং’কে (৩৬) আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার সকাল সাড়ে ৬টায় উপজেলার কেপলংপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৬টায় কেপলংপাড়া এলাকায় সেনাবাহিনীর একটি দল কেএনএফের গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করে। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কেএনএফের দুই সন্ত্রাসীকে আটক করা হয়।
আটককৃত কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ এ অভিযান পরিচালনা করছে।
বায়ান্ন/একে