আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা

ইয়েমেনের পশ্চিম উপকূলে বড় ধরনের সামরিক অভিযানের পর কৌশলগত গুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতিরা। এর ফলে বৈশ্বিক নৌবাণিজ্য ও জ্বালানি নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। হুতিদের এই অগ্রগতির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও ব্যাপক প্রভাব পড়েছে। এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে উঠে গেছে।

 

 

বাব আল-মান্দেব আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ একটি নৌপথ। প্রণালিটির নিয়ন্ত্রণ ঘিরে নতুন করে বৈশ্বিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

 



সম্পর্কিত খবর