বরগুনার বামনায় ৩ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ দিবস উপলক্ষে উপজেলা বিএনপি’র উদ্যোগে উপজেলা পরিষদ রোডে দলীয় কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালী শেষে গোল চত্ত্বরে উপজেলা বিএনপি’র আহবায়ক আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরগুনা-২ আসনে সাবেক সংসদ সদস্য, বরগুনা জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মনি। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য মো. রুহুল আমিন শরীফ, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন হাওলাদার, কেন্দ্রী যুব দলের নেতা খান মোঃ জহিরুল ইসলাম, যুব দলের আহবায়ক খোরশেদ আলম দিপু সিকদার, যুগ্ম আহবায়ক রায়হান নাজির ধলু, আরিফুর রহমান শিমুল, ছাত্র দলের আহবায়ক নাসির জোমাদ্দার, সদস্য সচিব সজিব হোসেন মুন্না প্রমূখ।