বরিশাল

বামনায় হাঁস জবাই ও ধানের বীজতলা নষ্টের অভিযোগ

বরগুনার বামনা উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের পূর্ব বলইবুনিয়া এলাকায় হাঁস জবাই, ধানের বীজতলা নষ্ট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

অভিযোগে হানিফ উল্লেখ করেন, প্রতিবেশী মোঃ কাঞ্চন আলী ও তার ছেলে মোঃ আলাউদ্দিনের সঙ্গে গত ১ সেপ্টেম্বর হাঁস জবাই কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় কাঞ্চন আলীও তার বিরুদ্ধে বামনা থানায় অভিযোগ দায়ের করেন, যার সালিশ-মীমাংসা চলমান রয়েছে।

হানিফের অভিযোগ, হাঁস নিয়ে বিরোধের জের ধরে ৬ সেপ্টেম্বর রাতে তার ধানের বীজতলা আগাছানাশক প্রয়োগ করে নষ্ট করা হয়। হানিফ বলেন, "আমার জমিতে বর্তমানে রোপণ করার মতো আর কোনো বীজ নেই।"

এ বিষয়ে মোঃ কাঞ্চন আলী অভিযোগ অস্বীকার করে বলেন, "আমার সঙ্গে বিরোধের জেরে আমার চারটি হাঁস জবাই করা হয়েছে। এরপর আমাকে ফাঁসানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। তাদের ধানের বীজতলা কে বা কারা নষ্ট করেছে, তা আমি জানি না।"

 


সম্পর্কিত খবর