রাজনীতি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক মারা গেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলামের স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক মারা গেছেন।

রোববার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব শোক জানিয়েছেন। তার জানাজার নামাজ জহোরের নামাজের পর ধানমন্ডি ১৫ আইএসটি বিশ্ববিদ্যালয় ও বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির বর্ধিত সভাস্থলে গর্তে পড়ে আহত হন তিনি। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন। দলের বর্ধিত সভায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল শনিবার সকালে হঠাৎ করে শাহিদা রফিকের ব্লাড প্রেসার একদম কমে যাওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করেন। তার কিডনি ও হার্ট স্বাভাবিকভাবে কাজ করছিল না বলে জানানো হয়েছিল।

বায়ান্ন/আরএইচ/পিএইচ



সম্পর্কিত খবর