রাজনীতি

বেগম শায়লা কামালের ইন্তেকাল, বিএনপি মহাসচিবের শোক

প্রাক্তন মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী ও মহিলা দল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের মা বেগম শায়লা কামাল (৭৭) বুধবার ভোর ৫ টা ৩০  মিনিটে এভার কেয়ার হাসপাতাল চিকিৎসকাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

মরহুমার মৃত্যুতে শোক জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। 

তার নামাজে জানাজা আজ বেলা ১১ টা ৩০ মিনিট গুলশান আজাদ মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে। এরপর নিয়ে যাওয়া হবে ফরিদপুরে। সেখানে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বায়ান্ন/এসবি/পিএইচ



সম্পর্কিত খবর