চট্টগ্রাম প্রতিদিন

মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে, দগ্ধ চকরিয়ার আয়ুব আলী মারা গেছে

কক্সবাজারের সদরের নুনিয়ারছড়া ফিসারীঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া চকরিয়ার আয়ুব আলী (৫৮) মারা গেছেন। শনিবার ভোর ৪টার দিকে শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
 আয়ুব আলী চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড মন্ডলপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে। 
নিহতের স্বজন চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুস শফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 
এর আগে শুক্রবার সকাল ৮টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙ্গর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ১১ জেলে দগ্ধ হয়। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে আয়ুব আলীকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যায়। 


সম্পর্কিত খবর