খাগড়াছড়ির মাটিরাঙা জোনের আওতাধীন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরের হল রুমে আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান। তিনি তার বক্তব্যে বলেন, "দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সেনাবাহিনী কার্যকরভাবে কাজ করছে। এই কাজের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।" তিনি সবার প্রতি আহ্বান জানান, যেন তারা মাটিরাঙা জোনের আওতাধীন এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে তথ্য প্রদান করে সেনাবাহিনীকে সহায়তা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম পিএসসি, মাটিরাঙা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মাসুদ খান পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, গুইমারা ২৮ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক শেখ কামরুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার এিপুরা, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.এনামুল হক চৌধুরী, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত হাসিবুল হক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বদি এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল।
এই সভা সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বায়ান্ন/আরএস