বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত তাওহীদ সামানত হত্যা মামলার আসামী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে গ্রেপ্তার।
সোমবার দুপুরে শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে তাকে আটক করেন মাদারীপুর মডেল থানা পুলিশ।বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ঘটনা মামলার আসামি ছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগকে নির্দেশ দেন কাজল কৃষ্ণ। কাজলের নির্দেশই আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর হায়ানার মত ঝাপিয়ে পরে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজল জেলা আওয়ামী লীগের সম্পাদক হওয়ার পরেই বেপরোয়া হয়ে ওঠে। সন্ত্রাস, চাদাবাজও কাজল ছিল এগিয়ে। কাজলের নিয়ন্ত্রণেই মাদারীপুর কিশোর গ্যাংসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড। তার হাত থেকে রক্ষা পায়নি মন্দিরের জমিও।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, কাজল কৃষ্ণ এর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তাকে হত্যা মামলায় কোর্টে হাজির করা হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার সকল আসামীদের গ্রেপ্তারের অভিযান চলমান।
বায়ান্ন/এসএ