মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে মোঃ এবাদ আলী (১৬) নামের এক কিশোর।
মঙ্গলবার ২৯ আগষ্ট ২০২৩ইং, রাতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় এবাদ। পরে আশঙ্কাজনক অবস্থায় আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত এবাদ উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামের তালেব আলীর ছেলে।
খবর পেয়ে কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।