খবর প্রতিদিন

মৌলভীবাজারে জামায়াত-বিএনপি'র ৬জন নেতা-কর্মী গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াত-বিএনপি'র ৬জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ২৮ অক্টোবর ২০২৩ইং, দিবাগত রাত ১টার সময় শহরস্থ আউটার রেলক্রসিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ আতিকুর রহমান, মোঃ সাতির আহমদ, মোঃ রাশিম উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জুবায়ের আহমদ ও মোঃ আব্দুল মালেক। তারা সবাই উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাসিন্দা।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু জানান, শনিবার দিবাগত রাত ১টার সময় কুলাউড়া পৌর শহরের আউটার রেল ক্রসিং এলাকায় তারা জড়ো হতে থাকেন। তাদের উদ্দেশ্য ছিল- এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই সুজন তালুকদার তাদের গ্রেপ্তার করেন বলে জানান তিনি।


সম্পর্কিত খবর