দেশের খবর

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র ও প্রাইভোটকারসহ গ্রেপ্তার ৭

মৌলভীবাজার সদর উপজেলার গোমরা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র ও প্রাইভেটকারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, শুক্রবার একটি প্রাইভেটকার নিয়ে ডাকাতির প্রস্তুতি নেয় সাত ডাকাত । গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম গাড়ীতে থাকা ৭ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের সহযোগী প্রাইভেটকার চালক পালিয়ে যায়। পুলিশ তাদের কাছ থেকে তিনটি বড় রাম দা ও চারটি লোহার পাইপ ও সহ প্রাইভেটকার জব্দ করে।

আটককৃতরা হলো, সাইফুল হক (১৯), রাইয়ান আহমেদ (১৯),  ইমন মিয়া (১৯), শুভ আহমেদ (২০), হুজাইফা (১৯), রুমন মিয়া (২০),  মাসুম আহমেদ (১৯)। তারা সবাই মৌলভীবাজার জেলার বাসিন্দা। এঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করেছে।

মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান শনিবার রাতে জানান-আটককৃত ৭ ডাকাতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে

 

 



সম্পর্কিত খবর