খবর প্রতিদিন

মৌলভীবাজারে বাসদ'র দুই নেতার ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

বাসদ নেতা আব্দুল গাফ্ফার চৌধুরী'র করব।
মৌলভীবাজারে বাসদের জেলা শাখার পক্ষ থেকে বাসদ নেতা আব্দুল গাফ্ফার চৌধুরী সুইট'র ২১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 
শুক্রবার ২৭ অক্টোবর ২০২৩ ইং, সকালে মৌলভীবাজারস্থ শাহ হেলাল উচ্চ বিদ্যালয় সংলগ্ন সুইট'র কবরে জাতীয় সম্পদ আন্দোলনের এই বীর যোদ্ধার প্রতি দলটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এ সময় বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনুর নেতৃত্বে সুইটের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন আব্দুল গাফ্ফার চৌধুরী সুইট স্মৃতি সংসদ।
শ্রদ্ধাঞ্জলি প্রদান করার পরে বাসদ জানায়, মার্কিন এসএসএ কোম্পানির কাছে ১৯৮ বছরের জন্য তৎকালীন বিএনপি সরকারের চট্টগ্রাম বন্দর তুলে দেয়ার চক্রান্ত প্রতিহত করা, গ্যাস রপ্তানির চক্রান্ত বন্ধ, পিএসসি বাতিল, মাগুড়ছড়ার ক্ষতিপূরণ আদায়, বিদ্যুৎ খাত বহুজাতিক কোম্পানির হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত রোধের দাবিতে ২০০২ সালের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ ছিল। লংমার্চ থেকে ফেরার পথে ২০০২ সালের ২৭ অক্টোবর ব্রাক্ষনবাড়িয়ায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আব্দুল গাফ্ফার চৌধুরী সুইট ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সুমন মারা যান। প্রতি বছর বাসদ জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনে নিহত দুই বীরকে শ্রদ্ধা প্রদানের মধ্য দিয়ে স্মরণ করে আসছে তারা।


সম্পর্কিত খবর