খবর প্রতিদিন

মৌলভীবাজারে বিএনপি’র ছয় নেতাকর্মী গ্রেপ্তার

মৌলভীবাজারে সদর উপজেলা থেকে বিএনপির ছয় নেতা কর্মীকে নাশকতা অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ২৯ অক্টোবর ২০২৩ইং, সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ কবির উদ্দিন (৪০), মোঃ সুয়েব মিয়া প্রকাশ বুলবুল (২৭), মোঃ আফসার হোসেন (৩৫), মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ মুছা মিয়া (৬৫), মোঃ রায়হান মিয়া (২৪), মোঃ ছালিক মিয়া (৪০)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ। তিনি বলেন, তাদেরকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান।


সম্পর্কিত খবর