জাতীয়

ময়মনসিংহে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় মা-মেয়ে নিহত

ময়মনসিংহের তারাকান্দায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। 

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার রুপচন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার আব্দুর রহমানের স্ত্রী হ্যাপী আক্তার (৩৮) ও তার মেয়ে রেহেনা আক্তার (৩)। 

তারাকান্দা অফিসার ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,  নিহতদের বাড়ি রাস্তার পাশেই। সন্ধ্যার পর রাস্তার বিপরিত দিকের প্রতিবেশির বাড়ি থেকে মেয়েকে সঙ্গে করে ফেরার পথে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

 



সম্পর্কিত খবর