খুলনা

যশোরের ঝিকরগাছা অস্ত্র মামলায় ১৭ বছরের জেল

যশোরে অস্ত্র মামলায় ঝিকরগাছা উপজেলার শফিকুল ইসলাম শফি নামে এক অস্ত্রকারবারিকে ১৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার ১৪ জুলাই অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলাম ঝিকরগাছার মাটশিয়া উত্তরপাড়ার আরশাদ আলীর ছেলে ।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৮ জুন ডিবি পুলিশের কাছে খবর আসে শফিকুল ইসলাম শফি অস্ত্র নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় যশোর জেলা গোয়েন্দা শাখার এএসআই সাজিব হোসেন তাৎক্ষণিক টিম নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। উদ্ধার করা হয় একটি সুট্যারগান ও একরাউন্ড গুলি।

 

পরবর্তীতে এ ঘটনায় ছিকরগাছা থানায় মামলা করেন এসআই সাজিব। মামলাটি তদন্ত করে এসআই মুরাদ হোসেন ২০১৪ সালের ৩০ জুলাই আদালতে চার্জশিট জমা দেন। রোববার রায় ঘোষণার দিনে বিচারক এ মামলার পৃথক দুই ধারায় ১৭ বছরের কারাদন্ডের আদেশ দেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।



সম্পর্কিত খবর