চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গামাটিতে অবৈধ ইটভাটাকে জরিমানা

 

 

রাঙ্গামাটি কাউখালী  উপজেলায়  অবৈধ  ইটভাটা  ও ব্রিকফিল্ডের লাইসেন্স না থাকায় ইটভাটাকে ২ লাখ  টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার  (২৮শে মার্চ)  কাউখালী উপজেলায় মাঝের পাড়া রহমান এন্ড কোং  ইটভাটার মালিকপক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সাদিয়া নুরিয়া।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সাদিয়া নুরিয়া বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪, ৫ ও ৬ ধারা অনুযায়ী ও ইটভাটায় পাহাড়ের মাটি কেটে  ব্যবহার ও অবৈধভাবে বনের কাঠ পোড়ানো, লাইসেন্স না থাকায়  মালিককে ২ লাখ  টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে বলে জানান  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সাদিয়া নুরিয়া।

 
 


সম্পর্কিত খবর