নওগাঁর রাণীনগরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া একই সময়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোনাব আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। একই সময়ে রাণীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।