জাতীয়

রূপগঞ্জে অপহরণকারী ও খুনিদের বিচারের দাবীতে মানববন্ধন

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু শিক্ষার্থী সুবর্ণাকে ধর্ষণের পর হত্যা মামলার স্বাক্ষী ব্যবসায়ী রাশেদুল ইসলামকে প্রকাশ্যে অপহরণের প্রতিবাদে এবং অপহরণকারী ও সূবর্ণা হত্যা মামলার আসামীদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন  ও এলাকাবাসী। (৩ জুলাই) বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্বাচল ১ নং সেক্টর এলাকায় ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
এতে বক্তব্য রাখেন, নিহত সুবর্ণার পিতা রাকিব মিয়া,  ভুক্তভোগী রাশেদুল ইসলাম রাসেল, স্থানীয় বাসিন্দা  রুবেল ভুঁইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 
 
মানববন্ধনে বক্তারা বলেন, পূর্বাচল এলাকায় প্রকাশ্য দিবালোকে  ব্যবসায়ী রাসেদুল ইসলাম রাসেলকে অপহরণ করেছে সূবর্ণা হত্যা মামলার আসামীরা। কারন ওই মামলায় স্বাক্ষী ছিলো অপহরণের শিকার ব্যবসায়ী। আসামিরা জামিনে বেরিয়ে এসে এলাকায় ত্রাসের রাজত্ব করে। অবিলম্বে অপহরণকারীদের ও সূবর্ণা হত্যা মামলার আসামীদের দ্রুত বিচারের দাবী করেন তারা। 
 
উল্লেখ্য যে,  ২০১৮ সালে সূবর্ণাকে  অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করে সন্ত্রাসীরা । সেই হত্যাকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। 
 


সম্পর্কিত খবর