জাতীয়

রূপগঞ্জে ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯-শে জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ টঙ্গির ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার  রকিবুজ জামান রনির স্ত্রী ফাতেমা আক্তার ওরফে কানিজ ফাতেমা, একই এলাকার অনিকের স্ত্রী শ্রাবন্তী আক্তার ও কামাল হোসেনের স্ত্রী নীলুফা ইয়াসমিন।
 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। 
 
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ১০  হাজার ৭ শত টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা হয়েছে এবং নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমাদের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। 
 


সম্পর্কিত খবর