দেশের খবর

লক্ষ্মীপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব

লক্ষ্মীপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। 
আইএফআইসি ব্যাংক পিএলসি, লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক হিমাদ্রি ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 
প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল্লাহ, জিল্লুর রহিম কলেজের শিক্ষক হারুনুর রশিদ, কপিল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক শহিদুল হক, মান্দারী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল মিজানুর রহমান, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেন, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিউটি রানী দেবী, উত্তর মান্দারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা, উত্তর মান্দারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ। 
ব্যাংকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন, আইএফআইসি ব্যাংক পিএলসি, লক্ষ্মীপুর শাখার ফয়সাল, রুবায়েত ইসলাম, তাসলিমুন নাহার রিজু ও এস.এম. ফয়সাল। 
‎এ সময় বক্তারা তরুণদের ব্যাংকিং ব্যবস্থার সাথে পরিচিত করেন। তারা ব্যাংকের বিভিন্ন সুবিধা, সঞ্চয়ের গুরুত্ব এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিংয়ের সহজলভ্য সেবা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং ব্যবহারের মাধ্যমে তরুণরা ঘরে বসেই ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবে, যা সময় ও খরচ দুটিই সাশ্রয় করবে। পাশাপাশি উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য ব্যাংকের বিভিন্ন সুবিধা কীভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তাও তুলে ধরা হয়।
‎অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। ব্যাংকিং সম্পর্কে বাস্তব ধারণা পেয়ে তারা ভবিষ্যতে সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবেন।
‎উৎসবে শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা অংশ নিয়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তারুণ্যের ইতিবাচক চর্চা, সৃজনশীলতা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে বিশেষ ভূমিকা রাখবে।


সম্পর্কিত খবর