দেশের খবর

লক্ষ্মীপুরে দরিদ্র ১৫০০ শিক্ষার্থী পাচ্ছে নতুন স্কুলল্ড্রেস

লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ৬০ জন শিক্ষার্থীকে নতুন স্কুলল্ড্রেস দেওয়া হয়েছে৷ এরমাধ্যমে দরিদ্র ১৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন এ আয়োজন করে। 
এদিকে একই সময় পৃথক ব্যানারে ৭০ টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের কাছে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। এছাড়া ছাত্রীদের জন্য ১৫ টি প্রতিষ্ঠানে একটি করে স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়। 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। 
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আজকের শিক্ষার্থীরা সঠিকাবে শিক্ষাগ্রহণ করে ভবিষ্যতে যেন বড় হয়ে উঠতে পারে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে হবে।


সম্পর্কিত খবর