খবর প্রতিদিন

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়৷

 

এর আগে গত বছরের ১৫ নভেম্বর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শান্তিগঞ্জ বাজারস্থ মাঠে এক জাঁকজমকপূর্ণ সম্মেলনের মাধ্যমে  শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শেষে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখার ধর সিতুকে সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি অ্যাড. বুরহান উদ্দিন দোলন, গোলাম হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া, মো. মাসুদ মিয়া ও মিজানুর রহমান জিতু, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন ও নিহার রঞ্জন তালুকদার। 

 

কিন্তু বর্তমান পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে সন্মেলনে নির্বাচিত আর কোন নেতার স্থান হয় নি।

 

উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে নতুন দায়িত্ব প্রাপ্তরা হলেন-  সিনিয়র সহ সভাপতি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির ছেলে সাদাত মান্নান অভি, সহ সভাপতি আঃ কাইয়ুম (সুনু মাস্টার), আসাদূর রহমান আসাদ, মো: রাশিকুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আ: বাছিত সুজন, মো: তেরাব আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনূর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, গোলাম মুস্তফা, জামিলুর রহমান, আইন সম্পাদক এডভোকেট বশির আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক চুরুখ মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শহীদুর রহমান শহিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদাল মিয়া, দপ্তর সম্পাদক সেলিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক মাহিন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলদার হোসেন দিলিপ।

 

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক দোলন রানী তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আতাউর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুল করিম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ললিত রঞ্জন দাস, শ্রম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক লিংকন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম, হাজী সৈয়দুর রহমান, সহ- দপ্তর সম্পাদক মো: নিজাম উদ্দিন, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস আহমদ, কোষাধ্যক্ষ মো: রুকনুজ্জামান রুকন।

 

কমিটির সদস্যরা হলেন, ইকবাল হোসেন, মাসুক মিয়া, সিরাজুল ইসলাম, আব্দুল গফুর, মোহাম্মদ মাহমুদুর রউফ দুর্লভ, জয়ন্ত ব্যানার্জি, জুয়েল মিয়া, আবুল মিয়া, শামসুল ইসলাম, শাহীনুর রহনান শাহীন, শামসুল ইসলাম রাজা, দিলোয়ার হোসেন, আব্দুল মতলিব, পাভেল আহমদ, নুর আলম, সুকুর আলী, হিরেশ পাল, হুমায়্রা জেসমিন রুমি, ছোয়াব আলী, সুকুমার পাল, আবু সালেহ চৌধুরী হীরা, নাজির মিয়া, কামাল উদ্দিন, আশিক মিয়া, জাহাঙ্গীর হোসেন, জবর আলী, জালাল মিয়া, এড. নুর আলম, রাজা মিয়া, পাভেল মিয়া, আবুল হোসেন, সৈদুল মিয়া, আংুর মিয়া, মামুনুর রশীদ, গয়াছ মিয়া।

 

উপদেষ্টা মণ্ডলীর সদস্য, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, হাজী আব্দুল হেকিম, দিলীপ কুমার তালুকদার, সমুজ আলী, রবীন্দ্র কুমার তালুকদার, হাজী আব্দুল লতিফ কালাশাহ, আতাউর রহমান, আব্দুন নুর মাস্টার, জগলুল হায়দার, ড. রোয়াব উদ্দিন, আব্দুল আজিজ বুধন মেম্বার, নুরুল আমীন, আতাউর রহমান, সাজ্জাদুর রহমান, দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াদুদ, জমির হোসেন, ধীরেন্দ্র পাল, আবুল ফজল বুদ্দি মিয়া, নুর মিয়া। 



সম্পর্কিত খবর