খবর প্রতিদিন

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানকে বিদায় সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আনোয়ার উজ জামানের বদলজনিত বিদায় উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পূর্ব বীরগাও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুবায়ের আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, পশ্চিম পাগলা ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হক, আওয়ামীলীগ নেতা এনামুল কবির এনাম,  শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা প্রজন্মলীগের সধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত সহ প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিব, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।



সম্পর্কিত খবর