খবর প্রতিদিন

শান্তিগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ০১ নভেম্বর) বিকালে শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজারে শান্তি সমাবেশে পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নেওয়াজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. নূর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা।

সাভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ফয়জুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ললিত রঞ্জন দাস (শিবু) উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুর মিয়া, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমেদ, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আওয়াল, আব্দুল হেকিম, শান্তিগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জয়ন্ত তালুকদার পুল্টন, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ, আব্দুল খালেক পারভেজ, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য নুর হোসেন, পাথারিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিদুর চন্দ্র দাস, উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দীন, বাবুল হোসেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক আমির উদ্দিন, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেন্টু তালুকদার, তথ্য প্রযুক্তি সম্পাদক বোরহান উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান,হাফিজ উদ্দিন,ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাবাজ আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা বায়জিদ অপি, শিপন আহমদ সহ প্রমূখ।



সম্পর্কিত খবর