খবর প্রতিদিন

শান্তিগঞ্জের শত্রুমর্দন হাজীপাড়া ফুটবল লীগ সম্পন্ন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলায় শত্রুমর্দন হাজীপাড়া ফুটবল লীগের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে এ লীগের ফাইনাল খেলার মধ্য দিয়ে এবারের আসর সম্পন্ন হয়। খেলায় অংশগ্রহণ করে স্ট্রং এলিভেন ক্লাব, হাজীপাড়া বনাম দূরন্ত স্পোর্টিং ক্লাব, হাজীপাড়া। ম্যাচের নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে গড়ায় ম্যাচটি। ট্রাইবেকারে দূরন্ত স্পোর্টিং ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে স্ট্রং এলিভেন ক্লাব।
 
খেলা শেষে বিজয়ী ও বিজিত খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পা, ব্যবসায়ী মো. শাহ আলম, সমাজকর্মী মো. আজাদ হোসেন ও মো. জমির হোসেন।
 
খেলা পরিচালনা করেন- বাংলাদেশ ফুটবল ফেডারশনের তালিকাবদ্ধ প্রথম শ্রেণির রেফারি শাহীন রহমান। সহযোগি রেফারির দায়িত্ব পালন করেন এনামুল হক হৃদয় ও পারভেজ আহমদ। খেলায় ধারাবিবরণী করেন গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার।


সম্পর্কিত খবর