খবর প্রতিদিন

শেখ হাসিনার উন্নয়ন চিত্র নিয়ে প্রত্যন্ত এলাকায় এডভোকেট মোস্তাক

এডভোকেট মোস্তাক আহমদ একজন মিশুক মানুষ। যখনই এলাকায় আসেন খোঁজ খবর নেন সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীদের। সবাইকে আপনজনের মতো দেখেন। কাছে টেনে নেন। মমতার হাত মাথায় রাখেন। অনেকদিনের অভ্যাস। সাধারণ মানুষও তাঁকে আপনজনের মতো মেনে নেন। গত কয়েক মাস ধরে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেরাচ্ছেন অবিরাম। কালিগঞ্জ এলাকায় সঙ্গি হন মকরম আলীও। এডভোকেট মোস্তাক আহমদের কর্মকান্ড ওইভাবে জানাচ্ছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী মকরম আলী। তিনি আওয়ামী লীগের একজন সমর্থক।

তিনি জানান, নানান অনুষ্ঠানমালায় এডভোকেট মোস্তাক আহমদ বর্তমান সরকারের উন্নয়ন, দেশ এগিয়ে নেয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধামন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র নিয়ে এখন তিনি কানাইঘাট ও জকিগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরে বেরাচ্ছেন।

উন্নয়নের চিত্র দিয়ে লিফলেট তৈরি করেছেন। সেই লিফলেট তুলে দিচ্ছেন সব শ্রেণির মানুষের হাতে। সারাদেশসহ কানাইঘাট ও জকিগঞ্জে যেসব উন্নয়ন হয়েছে-তা স্থান পেয়েছে ওই লিফলেটে।    
ওই লিফলেটের উন্নয়ন চিত্রের মধ্যে রয়েছে পদ্মা সেতু প্রকল্প, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, কর্নফুলি টানেল নির্মাণ, কর্মসংস্থান বৃদ্ধি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, দেশের রপ্তানী আয় বৃদ্ধি, মধ্যম আয়ের দেশে উন্নীত, দারিদ্রতার হার নি¤œ পর্যায়ে, বয়স্ক ভাতা প্রদান, মাতৃত্বকালীন ভাতা প্রদান, বিধাব ভাতা প্রদান, প্রতিবন্ধি ভাতা প্রদান, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান, গরীব শিক্ষার্থীদের উপ বৃত্তি প্রদান, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন, প্রতিটি থানা সদরে একটি করে হাইস্কুল সরকারিকরণ, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, বিনামূল্যে প্রতি বছর শিক্ষার্থীদের হাতে ৩৫ কোটি বই বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শাহজাদপুরে ‘ রবিন্দ্র বিশ^বিদ্যালয় বাংলাদেশ’ স্থাপন, ফ্লাইওভার নির্মাণ, গ্রামীণ রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ, এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প, ইশ^রদী থেকে ঢালারচর পর্যন্ত রেললাইন নির্মাণ, সারা দেশ ব্যাপী বিদ্যুত উন্নয়ন, রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্র চলমান, একটি বাড়ি একটি খামার প্রকল্প, জেলেদের খাদ্য সহায়তা প্রদান, অনলাইন সেবা প্রদান, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র স্থাপন, মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধি, যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গী ও সন্ত্রাস দমনে সফলতা, বঙ্গবন্ধুর হত্যার বিচার, সমুদ্র সীমা বিজয়, ছিটমহল সমস্যার সমাধান, বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র স্থাপন, দেশের বিভিন্ন জেলায় শিল্প পার্ক নির্মাণ, দেশের বিভিন্ন স্থানে ইকোনোমিক জোন নির্মাণ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান, কৃষিতে সফলতা ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বৈদেশি মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়ন।


লিফলেটে সিলেট-৬ আসনের জকিগঞ্জ উপজেলার উন্নয়নের চিত্রও তুলে ধরা হয়। এতে বলা হয় উপজেলার সংক্ষিপ্ত উন্নয়নের চিত্র তুলে ধরা হলো। যার মধ্যে অন্যতম জকিগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ, জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প বাস্তবায়ন, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন, ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন (সিটিএম) প্রকল্প বাস্তবায়ন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্প, শাহগলিবাজার আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন, মইয়াখালি আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন, শাহগলিবাজার ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ, কেরাইয়া আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন, বিরশ্রী ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ইছামতি (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, পশ্চিম জামডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, উত্তর ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, বড় পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, দক্ষিণ মাদারখাল শেওলা জকিগঞ্জ রাস্তার সম্মুখের আছান আলী মিয়ার দোকানের সম্মুখ থেকে দক্ষিণমুখী মোহাম্মদ আলীর বাড়ির সম্মুখ পর্যন্ত রাস্তা আরসিসি ঢালাই, মুলাকান্দি মিহির রায়ের বাড়ির পাশের ইট সলিংয়ের সম্মুখ থেকে পশ্চিমমুখি রাস্তা সিসি ঢালাই, অমলসিদ ব্রিজ থেকে নজবুল ইসলামের বাড়ি পর্যন্ত রাস্তায় সিসি ঢালাই এবং উত্তর কওমি মাদরাসার পশ্চিমের দেয়াল ও গেইট নির্মাণ।


কানাইঘাট উপজেলার উন্নয়ন সম্পর্কে লিফলেটে বলা হয়েছে, উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বিদ্যালয়বিহীন এলাকায় প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্প বাস্তবায়ন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন, চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন অবকাঠামোর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, চতুর্থ প্রাথমিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শীর্ষক সংস্কার প্রকল্প বাস্তবায়ন, আইডিবি উন্নয়ন সহায়তা প্রকল্প বাস্তবায়ন এবং দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।

 


সম্পর্কিত খবর