সাতক্ষীরার শ্যামনগরের যমুনা নদীর ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজন সোমবার সকাল সাড়ে ৯টায় এ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রনি খাতুন।
এসময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ এ কার্যক্রমে অংশ গ্রহণ করেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, নিজ নিজ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার।
এছাড়াও উপজেলা সদরের সকল ব্যবসায়ীদের যমুনা নদীত ময়লা আবর্জনা না ফেলা এবং নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি।
বায়ান্ন/প্রতিনিধি/একে