খবর প্রতিদিন

শ্রীমঙ্গলে অসহায় রোগীদের মাঝে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃত বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
 বৃহস্পতিবার দুপুরে উপজেলায় অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি উপস্থিত হয়ে এসব চেক রোগীদের হাতে তুলে দেন।

ইউএনও আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসার শোয়েব হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভূল ও  সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র প্রমুখ।



সম্পর্কিত খবর