সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমতির সভাপতি ও সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নীয়া ফাজিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ ড. মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজকে মাদরাসা এলাকার দুটি পক্ষের আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিনের বিরোধ সমঝোতা না হওয়ায় উক্ত বিষয়কে অধ্যক্ষের উপর চাপিয়ে দিয়ে মামলা দায়ের করার ফলে তিনি হয়েছেন কারাবাসী।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমতির সভাপতি ড. মঈনুল ইসলাম পারভেজ ষড়যন্ত্রমূলক মামলায় কারাবাসী করায় দুঃখ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন- জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা সালেহ আহমদ, কাজী মাওলানা মোঃ মাহমুদুর রহমান আজাদ, কাজী মাওলানা মোঃ আজিজুর রহমান, কাজী মাওলানা মোঃ শিহাব উদ্দীন চৌধুরী, কাজী মাওলানা মোঃ মনির উদ্দীন, কাজী মাওলানা মাশহুদ আহমদ, কাজী মাওলানা মোঃ হাদিউজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল কাদির,কাজী মাওলানা মোঃ তাজুল ইসলাম আলফাজ, কাজী মাওলানা মোঃ আব্দুল মুকিত, কাজী মাওলানা সৈয়দ আহমদ, কাজী মাওলানা মোঃ মুখলেছুর রহমান, কাজী মাওলানা মোঃ ফখর উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ মফিদুর রহমান, কাজী মাওলানা মোহাম্মদ নুরুল হক,কাজী মাওলানা মোঃ আজিজুল ইসলাম,অর্থ সম্পাদক কাজী মাওলানা তাহির আহমদ, প্রচার সম্পাদক কাজী মাওলানা আবু নুর মোঃ নুরুল আজিজ চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাওলানা মোঃ নজরুল ইসলাম, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাওলানা মোঃ হাবিবুর রহমান চৌধুরী, সমাজ সেবা সম্পাদক কাজী মাওলানা মোঃ ফিরোজ আলী, সহ সমাজ সেবা সম্পাদক কাজী মাওলানা মোঃ ফাইজুল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মাওলানা মোঃ আশিক উদ্দীন বিপ্লবী সহ প্রমূখ।