চট্টগ্রাম প্রতিদিন

সন্ত্রাসী হামলায় কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারেননি এক ছিন্নমুল নেতা, থানায় জিডি

চট্টগ্রামে ভোটের আগের রাতে হামলার শিকার হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে না পেরে বায়েজিদ থানায় হামলাকারীদের বিরুদ্ধে আজ জিডি করেছেন ছিন্নমূলের এলাকার ভোটার জামাল শেখ। সে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদকসহ জঙ্গলসলিমপুর নুরনবী শাহ জনকল্যান সংস্থার চেয়ারম্যান ও ছিন্নমুল বাজার কমিটির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। তিনি ক্ষোভের সাথে বলেন, আমি গতকাল জিডি করতে চেয়ে নির্বাচনের ব্যস্ততার কারনে থানায় যেয়েও জিডি করতে পারিনি। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগের (৬ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে ছিন্নমূল গেইটের পর তালিমুল কোরআন মাদ্রাসার সামনে এলে ছিন্নমুলের সন্ত্রাসী বাহিনী সাদ্দাম হোসেন, মোঃ সিরাজ, সাহেদ আলী আমার উপর অতর্কিত হামলা করেন, আমি আত্নরক্ষায় দৌড়তে থাকলে একপর্যায়ে তারা আমার উপর ইটের কংকর ও মাটির দলা মারতে থাকে। এতে আমি পায়ে, বুকে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পাই। আহত অবস্থায় সেকান্দর ও হাবিলদার বেলাল আমাকে উদ্ধার করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেয়ে চিকিৎসা নেই। হামলাকারীরা হামলা করার সময় আমাকে বলেন, আমি যাতে ছিন্্নমুল এলাকায় না যাই। ছিন্নমুল গেলে আমাকে প্রাণে মেরে ফেলবে। অথচ ছিন্নমূল এলাকায় আমার নিজস্ব জায়গা, ব্যাবসায়ী প্রতিষ্ঠানসহ ঘরবাড়ি রয়েছে। শুধু তাই নয়, আমার ডিসের ব্যবসা,ওয়াইফাই ব্যবসা, নূর নবী র্মাকেট আছে। আমার এলাকায় আমি যেতে পারবোনা। ভোটের দিন কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারবোনা। ভিডিওতে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, তাদের বাধা দেওয়ার মূল কারণ হলো আমি ছিন্নমূল গেলে তারা সন্ত্রাসী ও চাদাঁবাজি করতে পারে না। তাই আমাকে যেতে বাধা দেয়। ছিন্নমুলে তাদের আধিপত্য ধরে রাখতেই তারা এই হামলা করেছে। গতকাল নির্বাচনের দিন চট্টগ্রাম ৪ আসনের বর্তমান নির্বাচিত এমপি এস এম আল মামুন তার নির্বাচনি এলাকার কেন্দ্র গুলো দেখা শুনার দায়িত্ব দিলেও আমি তাদের হামলার কারণে ছিন্নমূলের কেন্দ্রগুলো যেমন দেখাশুনা করতে যেতে পারিনি তেমনি নিজের ভোট ও দিতে পারিনি। এই হামলার বিষয়ে আমি আজ বায়জিদ থানায় সাধারণ ডাইরি করেছি।

চট্টগ্রাম মহানগর ছিন্নমুল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি গাজী সাদেককে এই হামলার বিষয়ে জানতে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। 

ছিন্নমুলের আরেক নেতা কাউছার বলেন, জামাল শেখকে কারা হামলা করেছে জানিনা। যদি হামলা করে থাকে তবে তাকে মামলা করে দিতে বলেন।



সম্পর্কিত খবর