খবর প্রতিদিন

সাহিত্য সংস্কৃতি মানুষের জীবন ও চিত্রকে বিকশিত করে : প্রতিমন্ত্রী মাহবুব আলী

বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, সাহিত্য সংস্কৃতি মানুষের জীবন ও চিত্রকে বিকশিত করে। শিক্ষার মূল উদ্দেশ্য হলো মনুষ্যত্বের বিকাশ। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব। প্রতিমন্ত্রী বলেন, সকলে লেখক হতে পারে না, লেখক স্বত্বা ভেতর থেকে আসতে হয়। কবিতা, গান, সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের মনের উদারতা বাড়ে। এছাড়া সাহিত্য চর্চার মাধ্যমেই জ্ঞ্যান অর্জন করা সম্ভব হয়। প্রতিমন্ত্রী আরোও বলেন, বর্তমান সরকারের আমলে চুনারুঘাটে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি শুক্রবার (২৮ জুলাই) উপজেলা হলরুমে টানা দু’দিনব্যাপী সাহিত্য মেলার সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগীতায়, বাংলা একাডেমির সমন্বয়ে চুনারুঘাট উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দু’দিনব্যাপী সাহিত্য মেলার সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বৃন্দাবন কলেজের উদ্ভিদ বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ দেব, শাবিপ্রবির বায়োট্যাকলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ ফারুক মিয়া, ড. মোঃ মাহবুব রব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল হক, বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ, কবি তাহমিনা বেগম গিনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, ইউপি চেয়ারম্যান মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, ওয়াহেদ আলী মাস্টার, সহযোগী অধ্যাপক কবি মাজহারুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।

দু’দিনব্যাপী সাহিত্য মেলায় চুনারুঘাট উপজেলাসহ দুর দুরান্ত থেকে আগত সাহিত্যপ্রেমী, কবি- সাহিত্যিক, পাঠক, শিক্ষক- শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে। এর পূর্বে প্রধান অতিথি সাহিত্য মেলার স্টল পরিদর্শন করেন এবং কবি, লেখক ও পাঠকদের সাথে কথা বলেন।

প্রসঙ্গত, চুনারুঘাটে দু’দিনব্যাপী সাহিত্য মেলায় ১১টি নান্দনিক বইয়ের স্টল দেওয়া হয়েছে। যেখানে পদক্ষেপ গণ পাঠাগার, শব্দকথা প্রকাশন, পুঁথিঘর লাইব্রেরী, মদিনা লাইব্রেরী, সেবা সাধারণ পাঠাগার, আদর্শ লাইব্রেরী, সৃজনশীল মেধাবিকাশ, নিউ হাবিবিয়া লাইব্রেরী, বাসু লাইব্রেরী, বি,কে,বি লাইব্রেরী ও গাউছিয়া লাইব্রেরী নামের ১১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এছাড়া উদ্বোধনী পর্বসহ এর পূর্বে কবি, সাহিত্যি ও ছড়াকারদের প্রানবন্ত উপস্থিতিতে প্রবন্ধ পাঠ, সাহিত্য আড্ডা, ছড়া ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।



সম্পর্কিত খবর