দেশের খবর

সিংগাইরে তানিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, পরকীয়া প্রেমিক গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়ার জেরে সৌদি প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার (২২) হত্যাকান্ডের  ৩ দিনের মধ্যে রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারসহ হত্যাকারীকে গ্রেফতার পুলিশ ।

শুক্রবার (২৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল ওয়ারেস বিষয়টি নিশ্চিত করেন।

ক্লুলেস হত্যাকান্ডের সাথে জড়িত ডিজিস্ট তানিয়া আক্তারের পরকিয়া প্রেমিক কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার কৌতেরকান্দি গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ মাহদী হাসান (৩১)। বর্তমানে সে ঢাকার সাভার উপজেলার ডগরমোড়া সিআরপি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো। তথ্য প্রযুক্তি ব্যবহারসহ বিশ্বস্ত সোর্স নিয়োগ করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামী মাহদীর স্বীকারোক্তি ও দেখানো মতে তানিয়া আক্তারের ব্যবহৃত মোবাইল ফোন, হত্যাকান্ডে ব্যবহৃত ওড়না ও সার্জিক্যাল হ্যান্ডগ্লাভস উদ্ধার করে পুলিশ ।

জানা যায়, তানিয়া আক্তারের সাথে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে তারা পরকিয়া প্রেমে জড়িয়ে পরে। পরকিয়া প্রেমের বিষয়টি তানিয়ার পরিবার জেনে যাওয়ার পর ঢাকার কামরাঙ্গীরচরে আসামী মাহদীর কর্মস্থল রিয়াদ উল জান্নাত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় একত্রিত হয়ে ভবিষ্যতে মিলিত হবে না মর্মে সুরাহা হয় । এরপরও তারা তাদের পরকিয়া প্রেম অব্যাহত রাখে। তানিয়া  মাহদী হাসানের সাথে পরকিয়া সম্পর্কে লিপ্ত থাকার পরও একাধিক পুরুষের সাথে পরকিয়ায় কথা জানতে পেরে তানিয়া আক্তারকে শাসন করে।

তানিয়া আক্তার আসামী মাহদীর শাসন উপেক্ষা করে একাধিক পুরুষের সাথে পরকিয়ায় লিপ্ত থাকে। যার প্রেক্ষিতে আসামী মাহদী তার জন্মদিনে তানিয়াকে খুন করার পূর্ব পরিকল্পনা করে। পরিকল্পনামতে ২৫ নভেম্বর দিবাগত রাত ৯ টার দিকে মাহদী জন্মদিনের কেক নিয়ে তানিয়ার স্বামীর বাড়ীতে এসে মোবাইল ফোনে ভুল বুঝিয়ে তানিয়ার স্বামীর বসতঘরের পিছনের বাথরুমে যেতে বলে। তানিয়া বাথরুমে যাওয়ার পর আসামী মাহাদী পূর্ব-পরিকল্পিতভাবে সার্জিক্যাল হ্যান্ডগ্লাভস পড়ে গলা চেঁপে ধরে শ্বাসরোধ করে তানিয়াকে নিস্তেজ করে। পরবর্তীতে মাহদী ডিজিস্ট তানিয়ার ব্যবহৃত ওড়না দিয়ে গলায় প্যাঁচ দিয়ে ধরে রাখে এবং তানিয়ার বুকের বামপাশে একাধিক ঘুষি মেরে হত্যা নিশ্চিত করে সার্জিক্যাল হ্যান্ডগ্লাভস ঘটনাস্থলে ফেলে রেখে তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। 

শুক্রবার সিংগাইর থানা পুলিশ আসামী মাহদী হাসানকে আদালতে সোপর্দ করেছেন।



সম্পর্কিত খবর