দেশের খবর

সিইউজের নির্বাচন: রিয়াজ সভাপতি, শুভ সম্পাদক

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে রিয়াজ হায়দার চৌধুরী সভাপতি ও সবুর শুভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার রাতে চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ এলকার একটি কমিউনিটি সেন্টারে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে এদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ৪৪৫ জন ভোটারের মধ্যে ৩৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। রাত সাড়ে ৯টায় প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মোয়াজ্জেমুল হক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ প্রতিদিনের সদ্য সাবেক বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী ২৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি শামসুল ইসলাম ১৫৮ ভোট পান।

২৫৬ ভোট পেয়ে জ্যেষ্ঠ সহ-সভাপতি নিবাচিত হয়েছেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহ সম্পাদক স ম ইব্রাহিম। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মো. মুজাহিদুল ইসলাম পেয়েছেন ১২৭ ভোট।

সহ-সভাপতি পদে দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান সাইদুল ইসলাম ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি সৌমেন ধর পেয়েছেন ১১২ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি হামিদ উল্লাহ পেয়েছেন ১৬৪ ভোট।

যুগ্ম সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক ১৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি  ইকবাল হোসেন ১৮০ ভোট পান। অর্থ সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার ২৫৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া ২৪৯ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলানিউজের স্টাফ রিপোর্টার মিনহাজুল ইসলাম ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হন ডেইলি টাইমসের ব্যুরো প্রধান আহাসান হাবিবুল আলম।

 

বায়ান্ন/এসএ



সম্পর্কিত খবর