দেশের খবর

সিরাজগঞ্জে ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তাদের নিকট থেকে পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট ও একটি মাইক্রোবাস আটক করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- পঞ্চগড় জেলার আটোয়ারী থানা বামনকুমার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. জমির খান (৩৯), খুলনা জেলার লবনচরা থানার এ/পি-হেদায়েত উল্লাহ মসজিদ গলি মধ্যপাড়ার মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে চাকরিচ্যুত কনস্টেবল মো. কামরুজ্জামান (৪৪), ঢাকা জেলার আশুলিয়া থানার এ/পি-বাইপাইল বটতলা গেদোর বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া মৃত মোতালেব ওরফে মাসুদ শেখের ছেলে মো. জহুরুল শেখ সুমন (৩৩), ভাটারা থানার এ/পি-নুরেরচালা নতুন বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুর জেলার মধুখালি থানার কাশিনাথপুর গ্রামের মীর নায়েব আলীর ছেলে মীর সোহেল হোসেন (২৬), যশোর জেলার ঝিকরগাছা থানার উত্তর দেউলি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. রাজু (৩১) ও গোপালগ জেলার নকুরিরচর গ্রামের মৃত আফতাব মোল্লার ছেলে আইয়ুব মোল্লা (৫২)।

আসামিদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর