জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে সিলেট-৫ আসন গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার। এর আগে এই আসনের এমপি ছিলেন জাতীয় পার্টির নেতা সেলিম উদ্দিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টি এই আসনটি নিয়ে সিরিয়াস হয়ে উঠেছে। আসনটিতে আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে চায় জাতীয় পার্টি। এজন্যে প্রার্থী চূড়ান্ত করার শেষ প্রান্তে। সিলেট জেলা জাতীয় পার্টির আহŸায়ক আলহাজ শাব্বির আহমদকে দিয়ে এই আসনে বিজয় সুনিশ্চিত করার পরিকল্পনা নিচ্ছে। জকিগঞ্জ উজেলার সাবেক চেয়ারম্যান, ব্যবসায়ী ও জাতীয় পার্টির শীর্ষ নেতা আলহাজ শাব্বির আহমদের গ্রহণযোগ্যতাও রয়েছে তৃণমূল পর্যায়ে।
দলীয় সূত্র জানায়, ৬ অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় সভায় শাব্বির আহমদকে নিয়ে আলোচনা হয়েছে। পার্টির চেয়ারম্যান জিএম কাদের আলোচনা করেছেন শাব্বির আহমদকে নিয়ে। এছাড়া ১৩ অক্টোবর পার্টির শীর্ষ নেতা এটিইউ তাজ রহমানের সাথে শাব্বির আহমদকে নিয়ে আলোচনা করেছেন জিএম কাদের।
এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল শাব্বির আহমদের কাছে। তিনি জানান পার্টির চেয়ারম্যান জিএম কাদের কিছু নির্দেশনা দিয়েছেন। নির্বাচনী এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কাজ করতে বলেছেন। নির্দেশনা অনুযায়ী তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি অনেকটা আশাবাদী। দলের মনোনয়ন পাবেন। মনোনয়ন পেলে তিনি লাঙ্গলের বিজয় সুনিশ্চিত করতে পারবেন।