খবর প্রতিদিন

সিলেটের তিনটি আসনে জাপার প্রার্থী চূড়ান্ত: তৃণমূলে উল্লাস

সিলেটের তিনটি আসনে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এই খবরে সিলেটজুড়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়েছে। বিশেষ করে তৃণমূল কর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। তৃণমূল কর্মীরা জানিয়েছেন ওই তিন প্রার্থীকে কেন্দ্র করে সিলেটের জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হচ্ছে। ঐক্যবদ্ধ হয়ে যেকোনো মূল্যে বিজয়ের মালা ছিনিয়ে আনতে হবে। আর ওই তিন প্রার্থীকে দিয়ে বিজয় ছিনিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অনেকে।

জাতীয় পার্টির কর্মীরা জানিয়েছেন সিলেটে সংসদীয় আসন ৬ টি। ৬টি আসনের মধ্যে তিনটিতে জাতীয় পার্টি শক্তিশালী অবস্থান রয়েছে। এই তিনটি আসন হচ্ছে বিশ^নাথ ও উসমানীনগর নিয়ে সিলেট-২, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ নিয়ে সিলেট-৩ এবং কানাইঘাট ও জকিগঞ্জ নিয়ে সিলেট-৫ আসন। এই তিনটি আসন নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানান হিসেব নিকেশ ছিল। কাকে প্রার্থী দিলে বিজয় সুনিশ্চিত হবে তা নিয়ে দলের মধ্যে ছিল আলোচনা। পার্টির প্রতিষ্ঠাতা এইচএম এরশাদের সহধর্মীনি ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সকল জল্পনা কল্পনার অবসান টেনেছেন। তৃণমূল কর্মীরা জানিয়েছেন রওশন এরশাদ যোগ্য প্রার্থীর তালিকায় সিলেটের কর্মীবান্ধব তিন নেতাকে বাছাই করেছেন। এইজন্যে তৃণমূল কর্মীরা কৃতজ্ঞতা জানিয়েছেন গ্রামীণ জনপদ থেকে।

স্থানীয় নেতারা জানিয়েছেন, তালিকায় স্থান পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি ইয়াহ্ইয়াা চৌধুরী এহিয়া। তিনি সিলেট-২ আসনের এমপি ছিলেন। এই আসন থেকে নির্বাচন করার জন্যে জাতীয় পার্টি আবারও তালিকায় রেখেছেন সাবেক এই এমপি এহিয়াকে। কর্মীরা জানিয়েছেন সাবেক এমপি এহিয়া কর্মী বান্ধব হিসেবে পরিচিত। ৫ বছর এমপি থাকা অবস্থায় এলাকায় তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। কর্মীরা আশা করছেন এবার আবারো সাবেক এমপি এহিয়াকে বিজয়ী করা সম্ভব হবে।

সিলেট-৩ আসনে নির্বাচন করার জন্যে জাতীয় পার্টির তালিকায় আছেন উসমান আলী। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। সাংগঠনিক দজ্ঞতায় সমৃদ্ধ উসমান আলীকে সিলেটের জাতীয় পার্টির প্রাণ বলা হয়। নানান সুখে-দুখে কর্মীদের পাশে দাড়ানো উসমান আলীর অন্যতম বৈশিষ্ট্য। আসন্ন নির্বাচনে উসমান আলীর পক্ষে বিজয় ছিনিয়ে আনা সহজ হবে বলে জানিয়েছেন কর্মীরা।

সিলেট-৫ আসনের কানাইঘাট ও জকিগঞ্জের উন্নয়নের রূপকার বলা হয় সাবেক এমপি সেলিম উদ্দিনকে। ৫ বছর সংসদ সদস্য থাকা অবস্থায় এই নির্বাচনী এলাকায় তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে শিক্ষা খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। রাস্তাঘাটের উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন ৫ বছরে। সাবেক এই এমপি সেলিম উদ্দিন আবারো জাতীয় পার্টির তালিকায় আছেন নির্বাচন করার জন্যে। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত সেলিম উদ্দিনের বিজয় সহজে ছিনিয়ে আনা সম্ভব হবে।  



সম্পর্কিত খবর