বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধে দূরপাল্লার সড়ক যোগাযোগ কিছুটা প্রভাব পড়লেও অভ্যন্তরীণ সড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল। গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। অবরোধের দ্বিতীয় দিনে তালা ঝুলছে বিএনপি কার্যালয়ে। বিএনপির পক্ষ থেকে অবরোধ সমর্থনে রাজপথে কোনো কর্মসূচি নিতে দেখা যায়নি। তবে শহরের হাজীপাড়া এলাকায় ঝটিকা মিছিল করে চলাচলরত পরিবহনের ভাঙচুরের খবর পাওয়া গেছে।
এদিকে অবরোধ চলাকালীন বিএনপি আড়ালে থাকলেও রাজপথে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
হরতাল অবরোধের নামে দেশব্যাপী সহিংসতা, পুলিশ হত্যা ও কর্মরত সাংবাদিকদে উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে শহরে শান্তি সমাবেশ করেছে জেলা যুবলীগ। দুপুরে শহরের রমিজ বিপনীস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে বিএনপি হরতাল অবরোধের নামে দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য করছে বলে দাবি করেন। সকল ধরনের নাশকতা এরাতে রাজপথ আওয়ামীলীগ মাঠে থাকবে বলে প্রত্যয় ব্যক্তয় করেন নেতাকর্মীরা।
জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু'র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সহ সভাপতি করুন সিন্ধু চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সদস্য সবুজ কান্তি দাস, অমল কর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুল আলম রিপন প্রমুখ।
এছাড়াও ছাত্রলীগের পক্ষ থেকে অবরোধের বিরুদ্ধে শহরে মোটরসাইকেল শোডাউন দেয়া হয়েছে।
অপরদিকে সকল ধরনের নাশকতা এরাতে শহরের পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপি কার্যালয় এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও আনছার মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে টহল।
জনগনের যানমাল নিরাপত্তাবিধান ও নাশকতার এরাতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু সাইদ।