জাতীয়

সেবা করে জনগণের হৃদয় জয় করতে হবে : প্রধানমন্ত্রী

জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, সেবা করে জনগণের হৃদয় জয় করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এ নিয়ে চতুর্থবার ক্ষমতায়, আমরা মানুষের কল্যাণে, মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছি। এদেশের মানুষকে চাই একটা উন্নত জীবন দিতে। একটি লোকও দরিদ্র, গৃহহীন-ভূমিহীন থাকবে না। একটি লোকও অশিক্ষায়, অন্ধকারে থাকবে না।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) জেলা পরিষদে ৫৯ জন চেয়ারম্যানসহ নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

বিস্তারিত আসছে...

 



সম্পর্কিত খবর