দেশের বাজারে সোনার দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের ধারাবাহিকতায় স্থানীয় চাহিদা এবং দাম কমার কারণে নতুন করে সোনার মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রোববার (২৬ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৩৯ টাকা পর্যন্ত কমেছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার কারণেই এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে বাজুস জানিয়েছে। নতুন এই মূল্য আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।
নতুন দাম কার্যকর হলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা।