টপ নিউজ

হাসিনাকে ফেরাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে ফেরা‌নোর বিষ‌য়ে বিএন‌পি সরকার স‌চেষ্ট আছে, এটা চলমান থাক‌বে।

 

সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ তথ‌্য জানান প্রতিমন্ত্রী।

 

বিএন‌পি সরকার ক্ষমতায় আসার পর ভার‌তে অবস্থানরত ক্ষমতাচ‌্যুত প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে ফেরা‌তে কো‌নো যোগা‌যোগ ক‌রে‌ছে কিনা জান‌তে চাইলে প্রতিমন্ত্রী ব‌লেন, এটা চলমান প্রক্রিয়া। চলমান আছে।

 

 

আমা‌দের সরকার মাত্র এসেছে। অবশ‌্যই আমরা গত ১৭ বছ‌রে, বি‌শেষ ক‌রে জুলাই‌য়ে যে শিশু‌দের হত‌্যা ক‌রে‌ছে, সেই শেখ হা‌সিনাসহ সবার বিচার আমরা চাই। শেখ হা‌সিনা‌কে ফেরা‌নোর বিষ‌য়ে বিএন‌পি সরকার স‌চেষ্ট আছে, এটা চলমান থাক‌বে।

ভারত থে‌কে জ্বালা‌নি আনার প্রশ্নে প্রতিমন্ত্রী ব‌লেন, ভার‌তের স‌ঙ্গে অনেক ইস‌্যু আছে, আমরা ডি‌জেল চাচ্ছি, পা‌নি চা‌চ্ছি, সীমানায় হত‌্যা বন্ধ চা‌চ্ছি।

 

ভার‌ত সরকারের পক্ষ থে‌কে বাংলা‌দে‌শের নতুন সরকা‌রের স‌ঙ্গে সুসম্পর্ক রাখ‌তে চায়।

 



সম্পর্কিত খবর