চট্টগ্রাম প্রতিদিন

২ শিশুকে বলাৎকার, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো জনতা

কক্সবাজারের পেকুয়ায় পাঁচ বছর ও সাত বছর বয়সী দুই শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বলাৎকারীকে পুলিশের হাতে সোপর্দ করেছে।

বলাৎকারকারী মো. মনির (৩৮) উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার শফিকুর রহমানের ছেলে। 

 

বারবাকিয়া এলাকার ভুক্তভোগী এক শিশুর পিতা বলেন, বৃহস্পতিবার বিকেলে আমার ছেলে ঘরে এসে তাকে যৌনতার উদ্দেশ্যে শারিরীকভাবে নির্যাতনের কথা বলেন। এরপর থেকে বলাৎকারকারী মনিরকে খুঁজতে থাকি।

 

রাতে সে ঘরে গেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে এলাকাবাসীর সামনে সে বিভিন্ন সময়ে ২ শিশুকে বলাৎকারের কথা স্বীকার করেছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

 

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াছ বলেন, বারবাকিয়ায় দুই শিশুকে বলাৎকারের ঘটনায় এক ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আটকৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সম্পর্কিত খবর