মংগলবার গুলশানের লেকশোর হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি বিটে’ কর্মরত অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন
‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মোঃ আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন— দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জাহিদুল ইসলাম রনি।