রাজনীতি

“যদি প্রমাণ পান মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবার সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছে আমি রাজনীতি ছেড়ে দিব”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা ও চান্দিনা পৌর শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি ) বিকালে চান্দিনা ডাঃ ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে বিএনপি চান্দিনা উপজেলা শাখার আহ্বায়ক আতিকুল আলম শাওনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু । এসময় তিনি বলেন “মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবার, শেখ মুজিবের পরিবারের একটি লোকও সম্মুখ যুদ্ধে অংশ নেয়নি। যদি প্রমাণ পান আমি রাজনীতি ছেড়ে দিব”।

তিনি আরো বলেন, তখন আওয়ামী লীগের নেতা কর্মীরা আরাম আয়েসে ছিলেন। এদেশের কৃষক, শ্রমিক, জনতা মুক্তিযুদ্ধ করেছেন তারা সার্টিফিকেট পর্যন্ত নেয় নাই। শেখ মুজিব পাকিস্তানের আত্মসমর্পণ করে জামাই আদরে ছিলেন। আর শেখ হাসিনা এদেশের অনেক মানুষকে হত্যা ও স্টিম রোলার চালিয়ে ২৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তাকে যদি ৩১বার ফাঁসি দেয়া হয় তার অপরাধ শেষ হবে না।পরে তিনি বলেন আপনারা সৎ মানুষকে নির্বাচন করবেন। কারণ এ চান্দিনা ধানের র্শীষ ও বিএনপির ঘাঁটি ।

এছাড়া সম্মেলনে  প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম ভূইয়া।অন্যদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, এ বি এম সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক  আক্তারুজ্জামান সরকার,সঞ্চালনায় ছিলেন সাবেক মেয়র শাহ মোঃ  আলমগীর খান।

পরে ভোটে নির্বাচিত চান্দিনা উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষনা করেন।চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী মোঃ আরশাদ উল্লাহ এবং পৌর বিএনপির সভাপতি এ বি এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোঃ আলমগীর খানের নাম ঘোষনা করেন।

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত শেষে দ্বি-বার্ষিক কাউন্সিল সমাপ্ত করা হয়।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর