হাতপাখার অফিস পোড়ানোর অভিযোগ অস্বীকার, ট্র্যাকিংয়ের দাবি জামায়াত প্রার্থীর
Jan 27, 2026 - Monjur Alam>
খুলনা
নড়াইল-১ আসনের বিছালী গ্রামে ইসলামী আন্দোলনের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে নড়াইল প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।
