দেশের খবর

অগ্রগতির পথে নারীর যাত্রা আরো গতিময় করতে হবে

চট্টগ্রাম মহিলা উন্নয়ন্ন পরিষদের আলোচনা সভায় বক্তারা বলেছেন, নারী বিষয়ক নানা সূচকে দক্ষিণ এশিয়ায় নারীরা প্রথম স্থানে আছে। এই কৃতিত্বের সাথে অদম্য-অবহেলিত নারীদের অবদান সবচাইতে বেশি।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নগরের কুলগাঁও মাইজপাড়া এলাকায় সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি সোমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, হীরা আক্তার, শাহনাজ বেগম, রোকসানা আক্তার, শাহেদা বেগম, রুবি, রোজী, মরজিনা আক্তার, সানোয়ারা বেগম, সোনিয়া বেগম, ফাতেমা বেগমসহ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভাপতির সমাপনী বক্তব্যে সোমা আক্তার বলেন, অগ্রগতির পথে নারীর যে যাত্রা তা আরো গতিময় করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বায়ান্ন/এসএ



সম্পর্কিত খবর