দেশের খবর

অবৈধ ট্রলিং বোটের সরঞ্জাম অপসারণে মহিপুরে জেলেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং বোটের সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে জেলা মৎস্য অধিদপ্তর ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।

সভায় বক্তারা বলেন, অবৈধ ট্রলিং চলতে থাকলে ধ্বংস হবে দেশের মৎস্য সম্পদ, বেকার হবে হাজারো জেলে পরিবার এবং সরকারের রাজস্ব হ্রাস পাবে। মহাপরিচালক জানান, প্রতিটি ট্রলারে জরুরি সংকেত বাটন ও ফার্স্ট এইড সরঞ্জাম বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে জেলেদের সঠিক তালিকা প্রস্তুত করে দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলফাজ উদ্দীন শেখ। বিশেষ অতিথি ছিলেন ড. আবু নাইম মুহাম্মদ আবদুর ছবুর, ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, উপসচিব জুয়েল রানা, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, কলাপাড়া উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক ও সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জেলে এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর